দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংগীত শিল্পী সাজ আকবরের নতুন গান ‘আজব বাড়ি আজব ঘর’ এর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
মিউজিক্যাল ফিল্মটি নির্মিত হয়েছে ঢাকার অদূরে বিরুলিয়া গ্রামের ‘উঠান’ রিসোর্টে। এতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মার্জান সুমি। বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী শিখা খান মৌ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন বিরুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা।
মিউজিক্যাল ফিল্মটি ‘হার্ট টু ফ্রেম প্রডাকশনস’এর তত্ত্বাবধানে নির্মাণ করেছেন নির্মাতা মশিউর রহমান।
নির্মাতা জানান, গানটি একটি আধ্যাত্মিক ভাবনার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে মানুষের ব্যস্ত জীবনে পরকালীন চিন্তা হারিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। স্বপ্নের মাধ্যমে মৃত্যুর বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়ার একটি বার্তা রয়েছে এতে।
তিনি আরও বলেন, গানটির গল্পের সঞ্চালক হিসেবে শিল্পী নিজেই অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন, যা তাকে মুগ্ধ করেছে। দর্শকদের গানটি দেখার এবং শেয়ার করার আহ্বানও জানান তিনি।
উল্লেখ, ‘আজব বাড়ি আজব ঘর’ গানটির সংগীতায়ন করেছেন প্রয়াত ঝংকার খন্দকার। মিউজিক্যাল ফিল্মটিতে শিল্প নির্দেশনায় ছিলেন তামভির হাসান সৃজন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম ও প্রতিক আহমেদ।
এছাড়া শিক্ষানবিশ হিসেবে যুক্ত ছিলেন সৈকত খান। চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাঈদ এবং আলোক প্রক্ষেপণে ছিলেন আলমগীর। বিরুলিয়া গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় নির্মিত এই কাজটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
‘আজব বাড়ি আজব ঘর’ গানটি প্রকাশ পেয়েছে ঈগল মিউজিকের ব্যানারে।
জে আই